রাজ্যে পুরভোটের জন্য ভিন রাজ্য থেকে এল ২১ হাজার ইভিএম - 24 Ghanta Bangla News
Home

রাজ্যে পুরভোটের জন্য ভিন রাজ্য থেকে এল ২১ হাজার ইভিএম

Spread the love

সূত্রের খবর, প্রথম দফায় কলকাতা ও হাওড়া পুর নিগম ছাড়াও বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কার্শিয়াং এবং কালিম্পং পুরসভায় ভোট হবে। এ জন্য ৬৫০০ বুথ তৈরি হবে। প্রাথমিক হিসেবে ওই এলাকাগুলিতে ভোট করানোর জন্য ৩৮ হাজার কর্মী দরকার। ভোটের প্রস্তুতি ও আসন সংরক্ষণ নিয়ে আজ, শুক্রবার সকালে রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসছেন। ভোট কর্মী, ভোটার তালিকা এবং ইভিএম সহ ভোট প্রস্তুতির খুঁটিনাটি বিষয় সেখানে আলোচনা হবে। আসন সংরক্ষণের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *