Calcutta High Court: অভিষেকের একটি মামলা নিম্ন আদালতে ফেরাল কলকাতা হাইকোর্ট | Calcutta High Court returns Abhishek’s case to lower court
কলকাতা হাইকোর্টImage Credit: Bhaswaran BhattacharyaUniversal Images Group via Getty Images
কলকাতা: ক্যামাক-স্ট্রিটের (Camac street) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পার্টি অফিস খালি করতে বলে ২৫ অগস্ট যে নোটিস দিয়েছিল সম্পত্তির মালিক। সেই সংক্রান্ত মামলা নিম্ন আদালতেই ফেরত পাঠালো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সন্দীপ কুমার দে’র ডিভিশন বেঞ্চ নির্দেশে জানিয়ে দিয়েছে, এই আবেদন দ্রুত করতে হবে নিম্ন আদালতকে।
আদালতের পর্যবেক্ষণ, এই বিষয়ে বিস্তারিত শুনানি করার প্রয়োজন আছে। নিম্ন আদালতে এই বিষয়ে শুনানি করে সিদ্ধান্ত নেবে। তবে নিম্ন আদালতকে অযথা দেরি না করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। পুজোর ছুটির ১৫ দিনের মধ্যে সম্পত্তিতে খালি করার নোটিস দেওয়া হয়েছে তার নিষ্পত্তি করতে হবে। কোনও রকম পক্ষপাত না করে দ্রুত সব পক্ষের বক্তব্য শুনে মামলার চুড়ান্ত নিষ্পত্তি করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি সন্দীপ কুমার দে’র ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, সিটি সিভিল কোর্টের বিচারপতি সুধীর কুমার নির্দেশে জানিয়েছিল, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সম্পত্তিতে স্টেটাস রাখতে হবে। সেই বিষয়ে কলকাতা হাইকোর্ট আজ নির্দেশে উল্লেখ করেছে অহেতুক দেরি করা যেন না হয়। পুজার ছুটির পরে আদালতের কাজকর্ম স্বাভাবিক হলে ১৫ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করতে হবে