পরিবর্ত হিসেবে সুযোগ, আগুনে লড়াইয়ে এশিয়াডের ফাইনালে মণিপুরের কন্যা, লক্ষ্য এ বার সোনা
দলে ঢোকার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বরং নিজের পারফরম্যান্স দিয়েই বুঝিয়ে দিয়েছেন, কেন তাঁকে দলে পাওয়া ভারতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। প্রি-কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের শিকা খাতুনকে (Shika Khatun) হারানোর পর কোয়ার্টার ফাইনালে চু মান সিনকে (Chu Man Sin) ৫-০ ফলে উড়িয়ে দেন তিনি। এর পর সেমিফাইনালে ইন্দোনেশিয়ার প্রতিপক্ষকেও ২-০ ফলে হারিয়ে পৌঁছে যান ফাইনালে।
এ বার সোনার লড়াই
ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে অন্তত রুপো নিশ্চিত হয়ে গিয়েছে রোশিবিনার। তবে তাঁর লক্ষ্য এখন আরও বড়। বৃহস্পতিবার চিনের ঝাং শিয়াওয়ুর বিরুদ্ধে লড়াই করে সোনা জিততে চাইবেন তিনি। ম্যাচটি ভারতীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে শুরু হওয়ার কথা। এই সাফল্যের ফলে টানা তিনটি এশিয়ান গেমসে পদক জয়ের নজিরও গড়লেন রোশিবিনা। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। পাঁচ বছর পর ২০২৩ সালের হ্যাংঝাউ এশিয়ান গেমসে ৬০ কেজি বিভাগে ফাইনালে উঠে রুপো জেতেন। এ বারও ফাইনালে উঠে অন্তত রুপো নিশ্চিত করেছেন তিনি।