তৃণমূল ও সিপিএমের অফিসে হামলা, অভিযোগ অস্বীকার বিজেপির
স্থানীয় সূত্রের খবর, বিজয়গড় বাজারে দেবব্রত মজুমদারের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, দেবব্রতর বাড়ির বাইরে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। দেবব্রতর পরিবারের বক্তব্য, ‘আমরা বার বার পুলিশকে ফোন করে ঘটনার কথা জানাই। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এক ঘণ্টা পরে।’ পুলিশের বক্তব্য, অভিযোগ জমা পড়েছে, তদন্ত চলছে। তৃণমূলের কালীঘাট শিবিরের নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়ের অভিযোগ, ‘বিরোধীদের উপর বিজেপি দমন–পীড়ন শুরু করেছে।’ তবে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, ‘এর মধ্যে বিজেপি নেই। দেবব্রত মজুমদার বিজেপিতে ছিলেন। পরে উনি তৃণমূলে যোগ দেন। দেবব্রত মজুমদারের বাবা জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা সদস্য। আমাদের দলের কেউ গিয়ে কেশব মজুমদারের বাড়িতে হাত দেবে, এটা হতে পারে না। দেবব্রতর দাদাও সঙ্ঘ পরিবারের সঙ্গে যুক্ত।’