শুটিংয়ে রুপো, হকিতে ১৯-০ গোলে জয় ভারতের
রবিবারের শুরুটা ভালো হলো ভারতের জন্য। সকালে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে এলাভেনিল ভালারিভান, সোনাম মাস্কার এবং বিদার্সা কে বিনোদ রুপো জেতেন। এর পর পুল বি-র ম্যাচে উজ়বেকিস্তানকে ১৯ গোলে উড়িয়ে দেল ভারতের মহিলা হকি দল। প্রথম ১৮ মিনিটেই ৫ গোল করে ফেলে। ম্যাচে দীপিকা কুমারী একাই ৮টা গোল করেন।