Mohunbagan : টানটান থ্রিলারে কলকাতা সবুজ-মেরুন, ৩১তম সিএফএল চ্যাম্পিয়ন মোহনবাগান! | Mohunbagan Supergiant wins Kolkata League For 31st Time After 8 Years - 24 Ghanta Bangla News
Home

Mohunbagan : টানটান থ্রিলারে কলকাতা সবুজ-মেরুন, ৩১তম সিএফএল চ্যাম্পিয়ন মোহনবাগান! | Mohunbagan Supergiant wins Kolkata League For 31st Time After 8 Years

Spread the love

কলকাতা: যেকোনও সিনেমাকে হার মানাবে এই ম্যাচের চিত্রনাট্য। গোলকিপারের লাল কার্ড, ১ গোল করে ২ গোল খাওয়া, দুরন্ত কামব্যাক – কী না হল আজকে? নাটকীয় জয় পেল মোহনবাগান। ১-২ পিছিয়ে থেকেও ৩-২ জিতল সবুজ-মেরুন। ২০১৮ সালের পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। জোড়া গোল করলেন সাহাল আব্দুল সামাদ। একটি ইস্টবেঙ্গল থেকে আসা সায়ন ব্যানার্জী। মিনি ডার্বিতে মহমেডানকে ৩-২ গোলে হারিয়ে কলকাতা লিগের সেরা সবুজ-মেরুন। এর ফলে ৩১ বার লিগ জিতে গেল মোহনবাগান।

আজ খেলা ছিল একই সঙ্গে ৬টি দলের, কারণ ৫টি দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল। সবথেকে সহজ সমীকরণ ছিল মোহনবাগান বনাম মহমেডানের ম্যাচের, কারণ এই ম্যাচে জয়ী দল সিএফএল চ্যাম্পিয়ন। সেই জন্যেই বারাসাত স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ করেছিল মোহনবাগান। গোলের জন্য মরিয়া আক্রমণ শুরু করেছিল বাস্তব রায়ের ছেলেরা। প্রথম কোয়ার্টারে প্রায় জোড়া দুয়েক গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি মোহনবাগান। ২৬ মিনিটে অবশেষে গোল পায় সবুজ-মেরুন। ছাংতের ক্রস সোজা খুঁজে নেয় সাহালের মাথা। কোনও বাধা না পেয়ে সেই বলকেই হেডে গোলে ঠেলে দেন তিনি।

(বিস্তারিত আসছে…)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *