NJP স্টেশনে ট্রেন থেকে গ্রেপ্তার ৪ ‘অনুপ্রবেশকারী’, গন্তব্য কেন পাঞ্জাব, উত্তর খুঁজছে পুলিশ - 24 Ghanta Bangla News
Home

NJP স্টেশনে ট্রেন থেকে গ্রেপ্তার ৪ ‘অনুপ্রবেশকারী’, গন্তব্য কেন পাঞ্জাব, উত্তর খুঁজছে পুলিশ

Spread the love

নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে ট্রেন থেকে অনুপ্রবেশকারী সন্দেহে চার জনকে গ্রেপ্তার করল রেল পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃতেরা মূলত মিয়ানমারের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছিলেন তাঁরা।

রেল পুলিশ সূত্রে খবর, চার অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ট্রেন ধরে পাঞ্জাবের দিকে যাওয়ার ছক কষছেন বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এই খবর পেয়েছিল রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)। এর পরেই তা রেল পুলিশকে জানানো হয়। রেল পুলিশ ও রেল সুরক্ষা বাহিনী যৌথ অভিযান চালায়। শুক্রবার রাতে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনোর পরেই সাধারণ কামরায় তল্লাশি অভিযান শুরু হয়। তখনই আটক করা হয় চার জনকে। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *