বিশ্বকর্মা পূজা উপলক্ষে ফুটবল খেলা চলাকালীন বজ্রপাতে মৃত ১
বিশ্বকর্মা পূজা উপলক্ষে লালগড়ে বসেছিল ফুটবল খেলা প্রতিযোগিতার আসর। ফুটবল টুর্নামেন্ট চলার সময়ে বাজ পড়ে মৃত্যু হয়েছে এক জনের। ঝাড়গ্রাম জেলার লালগড়ের কুমারবাঁধের এই ঘটনায় আহত হয়েছেন ২২ জন। আহতদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।