এশিয়ান গেমসে হোটেল সঙ্কট, অ্যাথলিটদের পাশে ২,০০০ ভারতীয় - 24 Ghanta Bangla News
Home

এশিয়ান গেমসে হোটেল সঙ্কট, অ্যাথলিটদের পাশে ২,০০০ ভারতীয়

Spread the love

ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রক ইতিমধ্যেই অতিরিক্ত হোটেল বুক করেছে। বিমানবন্দর থেকে খেলোয়াড়দের নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু আগামী কয়েক দিনে আরও বহু ভারতীয় অ্যাথলিট নাগোয়ায় পৌঁছবেন। তাই কোনও নতুন সমস্যা তৈরি হলে যাতে দ্রুত সমাধান করা যায়, সেই কারণেই স্থানীয় ভারতীয়দের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নাগোয়ায় বসবাসকারী ভারতীয় পরিবারগুলিকে আপাতত প্রস্তুত থাকতে বলা হয়েছে। যদি কোনও খেলোয়াড় সরকারি ব্যবস্থার মাধ্যমে থাকার জায়গা না পান, তা হলে তাঁরা যেন অস্থায়ী ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন।

৩০-৩৫ জন ভারতীয় অ্যাথলিটকে নিয়ে তৈরি হয়েছিল সমস্যা

ভারতীয় দলের শেফ দ্য মিশন সহদেব যাদব (Sahdev Yadav) জানিয়েছেন, নাগোয়ায় পৌঁছনোর পর তিনি জানতে পারেন প্রায় ৩০ থেকে ৩৫ জন ভারতীয় অ্যাথলিটের নাম থাকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সহদেব বলেন, ‘আয়োজকরা আমাদের জানিয়েছিল যে প্রত্যাশার তুলনায় বেশি খেলোয়াড় ভারত থেকে এসেছে। কিন্তু সেটা ঠিক নয়। তারা যত জনের জন্য বিল পাঠিয়েছিল, আমরা ঠিক তত জনকেই পাঠিয়েছি। তার পরও কয়েক জনের নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাই আমাদের আলাদা করে হোটেল বুক করতে হয়েছে। প্রায় ৩০ থেকে ৩৫ জন অ্যাথলিটকে নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল।’

এই সমস্যায় মূলত ব্যাডমিন্টন ও শুটিং দলের সদস্যরা পড়েছিলেন। তাঁদের জন্য প্রথমে ১৮টি অতিরিক্ত হোটেলের রুম বুক করা হয়। পরে আরও ১০টি রুম যোগ করার পরিকল্পনাও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *