‘ট্রফি ক্লাবেই আসবে’, মহামেডান ম্যাচের আগে গর্জন শুভাশিসের - 24 Ghanta Bangla News
Home

‘ট্রফি ক্লাবেই আসবে’, মহামেডান ম্যাচের আগে গর্জন শুভাশিসের

Spread the love

ট্রফি জিতলে বদলাবে মানসিকতা

আট বছর ধরে কলকাতা লিগ ট্রফি তাঁবুতে না আসার প্রসঙ্গে অধিনায়ক অতীতের খামতি মেনে নিয়েই সামনে তাকানোর বার্তা দিয়েছেন। শুভাশিস মনে করেন, ক্লাব সবসময় টুর্নামেন্টের শেষ ধাপ পর্যন্ত লড়াই করে এবং সেটাই তাদের ইতিবাচক দিক। তিনি স্পষ্ট করে দেন, ‘ক্লাবে ট্রফি ঢুকলে ড্রেসিংরুমের পরিবেশ ও মানসিকতা সম্পূর্ণ বদলে যাবে। আপাতত আমি ISL কিংবা IFA শিল্ড নিয়ে ভাবছি না, কলকাতা লিগ জয়ই এখন একমাত্র লক্ষ্য।’

সাংবাদিক বৈঠকে উপস্থিত ডিফেন্ডার রাহুল ভেকেও চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ। অতীতে লাল-হলুদ জার্সিতে খেতাব জেতা ভেকে এবার সবুজ-মেরুনের হয়ে ট্রফি জিততে মুখিয়ে রয়েছেন। মহামেডানকে সমীহ করে তিনি বলেন, ‘মহামেডান দুর্দান্ত দল এবং ওদের আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে। ম্যাচটি সহজ হবে না। তবে আমরা প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত না ভেবে নিজেদের গেমপ্ল্যানের ওপর ফোকাস করছি এবং শেষ দুটি অনুশীলনে সেটাই ঝালিয়ে নিয়েছি।’

ম্যাচের শেষ লগ্নে দলের ক্লান্তি নিয়ে ওঠা প্রশ্নের জবাবে রাহুল ভেকে স্থানীয় কন্ডিশন ও দুপুর তিনটের ম্যাচ টাইমিংকে দায়ী করেন। তবে অজুহাত না দিয়ে মাঠের লড়াইয়ে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত গোটা দল।

ISL-এর আগে নতুন ডিজাইনের জার্সির আনুষ্ঠানিক শুটিং পর্ব সেরে সবুজ-মেরুন তারকারা এখন সম্পূর্ণ প্রস্তুত। বারাসতের গ্যালারি ভরিয়ে সমর্থকদের ট্রফি উপহার দিয়ে মরশুমের প্রথম উৎসব শুরু করাই এখন বাগান শিবিরের প্রধান সংকল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *