Gariahat Market | বিশ্বকর্মা পুজোয় বাজারে ইলিশ মাছের জোগান কেমন?
বাঙালির উৎসব মানেই পাতে নানা রকমের পদ। রান্নাপুজো ও বিশ্বকর্মা পুজোর আগে সেই তালিকায় ইলিশের উপস্থিতি অপরিহার্য। বিশ্বকর্মা পুজোর সকালে গড়িয়াহাট বাজারে পৌঁছে গিয়েছিল এই সময়। মাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। আর সেই পসরা ঘিরে সকাল থেকেই ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। কত দামে বিকোচ্ছে রুপোলি শস্য? দেখুন ভিডিয়োতে।