বালিতে বহুতলে আচমকা অগ্নিকাণ্ড
বালির গোস্বামী পাড়ায় আচমকা অগ্নিকাণ্ড। একটি বহুতল আবাসনের একতলার বারান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। আবাসিকরা আতঙ্কিত হয়ে নীচে নেমে আসেন। প্রাথমিক ভাবে বাড়ির লোকজনই জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে। বাড়ির মালিকের দাবি, বারান্দায় একটি পরিত্যক্ত ওয়াশিং মেশিন পড়েছিল, সেটিই দাউ দাউ করে জ্বলতে থাকে। বারান্দাটি পুড়ে ছাই হয়ে গেলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাড়ির সকলে।