Mosquito Menace in Bathroom? Check 5 Simple Home Remedies
সকালে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়েছেন। ঘুম তখনও ভালো কাটেনি। কমোডে বসে দু-দণ্ড ঝিমিয়ে নিচ্ছিলেন। মোক্ষম সময়ে মশারা ‘চুমু’ খেতে শুরু করল! ব্যস, চটাস চটাস আওয়াজে মুখরিত হয়ে উঠল বাথরুম। এ তো শুধু আপনার বাড়ির সমস্যা নয়। খুঁজলে গোটা দেশের মধ্যে ৭০ শতাংশ বাথরুমেই মশার উপদ্রব সবচেয়ে বেশি।
স্যাঁতসেঁতে কোণ, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং ড্রেন বা বালতিতে জমে থাকা জল—সব মিলিয়ে মশার বংশবৃদ্ধির জন্য বাথরুম একেবারে আদর্শ জায়গা। সমস্যা সমাধানে ঘরের মতো বাথরুমেও হয়তো অনেকে ‘mosquito repellent oil’ জ্বালিয়ে রাখেন। তবে বদ্ধ জায়গায় এই ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে অন্য পন্থা বেছে নিতে পারেন।