অবসর নিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাস
পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার প্রবীর দাস। বাঙালি ফুটবলারদের মধ্যে অন্যতম পরিচিত মুখ ছিলেন তিনি। মোহনবাগানের হয়ে জিতেছিলেন আই লিগ। ATK-র হয়ে দু’বার জিতেছিলেন ISL। এ বার ইতি টানলেন ১৪ বছরের কেরিয়ারে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করে এই খবর জানান ৩২ বছর বয়সি ফুটবলার। তিন পাতার এক খোলা চিঠিতে শেয়ার করলেন অনেক অজানা গল্পও।