রান্নাঘরে পোকা ধরা মশলা, ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখলেন বিধায়ক
সোমবার দুপুরে আচমকা ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে যান সত্যনারায়ণ। তবে বিএমওএইচ-এর দেখা পাননি তিনি। হাসপাতালের রান্নাঘরে ঢুকে চোখ কপালে ওঠে বিধায়কের। তাঁর কথায়, ‘কিচেনে গিয়ে দেখি, রোগীদের জন্য যে খাবার রান্না করা হয়েছে, তার মশলাগুলির মেয়াদ তো পেরিয়ে গিয়েছেই, পোকাও ধরে গিয়েছে।’