ব্রিকস-এর ময়দানে শি, পুতিনদের জন্য অতন্দ্র ১০০ ‘কে-৯’, সাইবার-গার্ডে ১২০০ টেকি
সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি
ওরা এখন ভীষণ ব্যস্ত৷ সাদা পোশাকের গোয়েন্দা, শার্প শুটার, এলিট কম্যান্ডোদের পাশাপাশি দিল্লি জুড়ে তল্লাশি চালাচ্ছে ওরা৷ ওরা ‘কে-৯’— বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এলিট স্নিফার ডগ৷ দিল্লি পুলিশের ডগ স্কোয়াডের সদস্য এমন একশোরও বেশি ‘কে-৯’ স্নিফার ডগকে নামানো হয়েছে ব্রিকস-এর নিরাপত্তা বলয় আরও আঁটোসাঁটো করতে৷