Rudraneel Ghosh: 'নিষ্কৃতি' চাইলেন রুদ্রনীল ঘোষ, একের পর এক হোয়াটসঅ্যাপ গ্রুপ 'লেফট' - Bengali News | Rudraneel Ghosh leave various whatsapp group which is associated with bjp members - 24 Ghanta Bangla News
Home

Rudraneel Ghosh: ‘নিষ্কৃতি’ চাইলেন রুদ্রনীল ঘোষ, একের পর এক হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘লেফট’ – Bengali News | Rudraneel Ghosh leave various whatsapp group which is associated with bjp members

Spread the love

কলকাতা: আচমকাই বিজেপির বিভিন্ন অংশের সঙ্গে সম্পর্ক থাকা ৬৭টি হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেলেন রুদ্রনীল ঘোষ। বাংলায় বিজেপি দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে রবিবার। সোমবারের মধ্যেই এতগুলি গ্রুপ ‘লেফট’ রুদ্রর। নিন্দুকেরা ইতিমধ্যেই দুইয়ে দুইয়ে চার করা শুরু করে দিয়েছে। অনেকেই বলছেন, টিকিট না পেয়ে অভিমানেই কি এমন পদক্ষেপ? রুদ্রনীল বলেন, “যদি প্রার্থী তালিকার কথা বলেন, বলব একটু তো মন খারাপ হয়েছেই। আমি অভিমানী, বিক্ষুব্ধ এমনটা নয়। তবে বিজেপিই তো আমাকে প্রার্থী হতে শিখিয়েছে। তারাই তো এই জায়গায় এনেছে। হাওড়ার শিবপুর থেকে তুলে ভবানীপুরে এনেছে। আমি ময়দানে পড়ে থেকে লড়াই করেছি।”

তবে গ্রুপ ছাড়ার কারণ একেবারেই অন্য বলে দাবি রুদ্রনীলের। তাঁর কথায়, দলের ৫টা অফিশিয়াল গ্রুপে যে মেসেজ, যে ভিডিয়ো আসে, সেগুলিরই ওই ৬৭টা গ্রুপে আসত। “এই গ্রুপগুলো বিজেপির অফিশিয়াল নয়। কিছু গ্রুপ খুলে আমাকে ঢোকানো হয়েছিল। অথচ যেসব এলাকার এই গ্রুপ, সেগুলির সঙ্গে আমার সরাসরি কোনও সম্পর্কই নেই। তাই বেরিয়ে গিয়েছি। সবসময় এত ভিডিয়ো, মেসেজে মোবাইল স্লো হয়ে যায়। তাতেই এত জল্পনা হচ্ছে।”

রুদ্রনীল জানান, নিষ্কৃতি পেতে চেয়েছেন তিনি। তবে তা অপ্রয়োজনীয় ভিডিয়ো থেকে। একইসঙ্গে রুদ্রনীল বলেন, “দল যদি বলে অমুক জায়গা থেকে প্রার্থী হন, বীরভূম পড়ে আছে। আসানসোলের মতো গুরুত্বপূর্ণ আসন পড়ে আছে। ডায়মন্ড হারবারেও প্রার্থী ঘোষণা হয়নি। ফলে দল যদি মনে করে, প্রার্থী হওয়ার যে যোগ্য ৩৮ জনের মধ্যে দেখতে পাওয়া গিয়েছে, তা আমার মধ্যেও আছে, দল তখন টিকিট দিতে পারে।”

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *