গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতাকে কী কী নিবেদন করতে হবে? - 24 Ghanta Bangla News
Home

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতাকে কী কী নিবেদন করতে হবে?

Spread the love

মোদক

গণেশ মোদক প্রিয়, তা আমরা সবাই জানি। আসলে পুরাণ অনুসারে পরশুরামের কুঠারের আঘাতে গণেশের একটি দাঁত ভেঙে যায়। সেই সময় অন্য কোনও খাবার তিনি খেতে পারছিলেন না। তখন মা পার্বতী তাঁর জন্য নরম পাকের মোদক বানিয়ে দেন। সেই থেকে গণেশের অতি প্রিয় খাবার হলো মোদক। গণেশ জয়ন্তীতে তাঁকে মোদক নিবেদন করলে বিশেষ কৃপা লাভ করা সম্ভব হয়।

কলা

প্রায় সব দেব-দেবীর পুজোতেই কলা নিবেদন করার প্রথা আছে। গণেশ ঠাকুরও কলা খেতে খুবই ভালোবাসেন। তাঁকে কলা দিলে সংসারে সুখ সমৃদ্ধি আসে।

নারকেল

গণেশ পুজোয় নারকেল নিবেদন করাও শুভ। নারকেল গাছ হিন্দুধর্ম মতে কল্পবৃক্ষ। এই গাছে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের বাস বলে মনে করা হয়। সেই কারণে নারকেল হলো শ্রীফল, সব দেবতার পুজোয় নারকেল নিবেদন করা হয়ে থাকে। বলা হয়ে থাকে, যে বাড়িতে গণেশ পুজোয় নারকেল দেওয়া হয়, সেই বাড়িতে বাস করেন স্বয়ং লক্ষ্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *