প্রসঙ্গ কলকাতা পুরসভার ডিলিমিটেশন, বহু প্রশ্ন বিরোধীদের - 24 Ghanta Bangla News
Home

প্রসঙ্গ কলকাতা পুরসভার ডিলিমিটেশন, বহু প্রশ্ন বিরোধীদের

Spread the love

ডিলিমিটেশন নিয়ে বিরোধীদের অভিযোগ, কাশীপুর–বেলগাছিয়া, বেলেঘাটা, এন্টালি, বালিগঞ্জ, ভাবনীপুর, বেহালা পশ্চিম, যাদবপুর বিধানসভার একই পার্ট নম্বর দু’টি করে ওয়ার্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধরনের ঘটনা ৩০টির বেশি পার্টের ক্ষেত্রে হয়েছে বলে তাঁদের অভিযোগ। অথচ বিজেপি–র শক্ত ঘাঁটি জোড়াসাঁকোয় এমন নজির নেই। বিরোধীদের আরও অভিযোগ, কসবা, যাদবপুর, টালিগঞ্জ, কলকাতা পোর্ট, রাসবিহারী, বেলেঘাটা, কাশীপুর–বেলগাছিয়া বিধানসভা এলাকায় অন্তত ৩৮টি পার্টের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। ওই ৩৮টি পার্ট যে সব বুথের অধীনে, সেই বুথগুলির ভোটাররা কোথায় ভোট দেবেন, সে নিয়ে সংশয় বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *