বিদ্যুৎ থেকে ক্যুরিয়ার সার্ভিস, চালু নতুন নম্বর, TRAI-এর এই উদ্যোগে কী সুবিধা হবে?
FAQ
1601 নম্বর কী?
1601 হল TRAI-এর চালু করা 1600 সিরিজ়ের বিশেষ ফোন নম্বর। বিদ্যুৎ, জল, গ্যাস, LPG, কুরিয়ার ও লজিস্টিক্স সংস্থাগুলি পরিষেবা ও লেনদেন সংক্রান্ত ফোনকলের জন্য এই নম্বর ব্যবহার করতে পারবে।
কোন কোন সংস্থা 1601 নম্বর ব্যবহার করতে পারবে?
বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা, জল ও সিটি গ্যাস পরিষেবা, LPG ডিস্ট্রিবিউটর, কুরিয়ার, পার্সেল ডেলিভারি এবং লজিস্টিক্স সংস্থাগুলি প্রথম পর্যায়ে এই সিরিজের আওতায় থাকবে।
1601 নম্বর চালুর মূল উদ্দেশ্য কী?
সাধারণ ১০ সংখ্যার মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারকেরা ভুয়ো পরিচয়ে ফোন করে। নির্দিষ্ট সিরিজ চালুর ফলে গ্রাহক পরিষেবা সংস্থার আসল ফোনকল চেনার ক্ষেত্রে একটি অতিরিক্ত সুবিধা পাবেন এবং প্রতারণা কমানো সম্ভব হতে পারে।
1601 নম্বর থেকে কি প্রচারমূলক ফোন করা যাবে?
না। এই নম্বর শুধুমাত্র পরিষেবা ও লেনদেন সংক্রান্ত ফোনকলের জন্য ব্যবহার করা যাবে। কোনও প্রচারমূলক বা মার্কেটিং কল করার ক্ষেত্রে 1601 ব্যবহার করা যাবে না।
1601 নম্বর কি সরাসরি যে কোনও সংস্থা পেয়ে যাবে?
না। যোগ্য সংস্থাকেই সরাসরি এই নম্বর দেওয়া হবে। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি নম্বর দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য যাচাই করবে। প্রথম পর্যায়ের সংস্থাগুলির জন্য অনবোর্ডিং ও মাইগ্রেশনের সময়সীমা ৯০ দিন।