Baruipur Blast: উড়ে গেল চাল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল! বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, | Blat at TMC Leader Dwijen Mondal’s House in Baruipur - 24 Ghanta Bangla News
Home

Baruipur Blast: উড়ে গেল চাল, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দেওয়াল! বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, | Blat at TMC Leader Dwijen Mondal’s House in Baruipur

Spread the love

বারুইপুর: বারুইপুরে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়ে ওই তৃণমূল নেতার বাড়ির একাংশ। উড়ে গিয়েছে ঘরের চাল, দরজা-জানলা। ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ও বম্ব স্কোয়াড। বিজেপির অভিযোগ, ওই তৃণমূল নেতার বাড়িতে বোমা মজুত রাখা ছিল, তার জেরেই বিস্ফোরণ ঘটে।

বারুইপুরের ওই তৃণমূল নেতার নাম দ্বিজেন মণ্ডল। বারুইপুর পূর্বের উত্তরভাগ লাল পোলের কাছে তাঁর দোতলা বাড়ি। তৃণমূল সূত্রে খবর, ওই এলাকার যুব তৃণমূলের দায়িত্বে ছিলেন তিনি। গতকাল গভীর রাতেই হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। দেওয়াল ভেঙে পড়ে, ঘরের চাল, দরজা-জানলা উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সামনের বাড়িতে গিয়ে উড়ে পড়ে শাটার,টিন। যদিও এই বিস্ফোরণে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *