সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ সালে চুরি বা জাল PAN ও আধারের তথ্য ব্যবহার করে ২,৮০০টি জাল GST রেজিস্ট্রেশন ধরা পড়ে। এর সঙ্গে ১৫,০৮৫ কোটি টাকার কর ফাঁকি জড়িত ছিল। ২০২৪-২৫ সালে আরও ১,৬৫৪টি এমন রেজিস্ট্রেশন ধরা পড়ে। কর ফাঁকির পরিমাণ ছিল ১৩,১০৯ কোটি টাকা।