আসানসোলে Zomato কর্মীদের ধর্মঘট, পারিশ্রমিক বাড়ানো-সহ একাধিক দাবিতে সরব - 24 Ghanta Bangla News
Home

আসানসোলে Zomato কর্মীদের ধর্মঘট, পারিশ্রমিক বাড়ানো-সহ একাধিক দাবিতে সরব

Spread the love

তবে কর্মীরা জানান, ঘটনাস্থলে সংবাদমাধ্যম উপস্থিত হলে সুর পাল্টে যায় ওই Zomato আধিকারিকের। তিনি আন্দোলনরত কর্মীদের সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও এ বিষয়ে আন্দোলনরত কর্মীরা জানিয়েছেন, এর আগেও তাঁদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন আধিকারিকরা। কিন্তু পরে তা কিছুই মেনে নেওয়া হয়নি। তাই এ বার যতক্ষণ না পর্যন্ত তাঁদের সব দাবি না মানা হবে তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন।

উল্লেখ্য, ডেলিভারি কর্মী বা গিগ ওয়ার্কাররা এর আগেও কর্মক্ষেত্রে নিজেদের সুরক্ষা, পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে ধর্মঘট করেছিলেন। কলকাতাতেও এ নিয়ে এর আগে কর্মবিরতির ডাক দিয়েছিলেন তাঁরা। তবে এ বার আসানসোলে এই গিগ কর্মীদের স্ট্রাইকে তাঁদের দাবিগুলি কতটা মেনে নেওয়া হয়, সেটাই দেখার।

FAQ

আসানসোলে Zomato কর্মীরা কেন ধর্মঘটে বসেছেন?
পারিশ্রমিক বৃদ্ধি, প্রতি কিলোমিটারে ৫ টাকা মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে জোমাটো ডেলিভারি কর্মীরা ধর্মঘট শুরু করেছেন।

কবে থেকে Zomato কর্মীদের কর্মবিরতি শুরু হয়েছে?
বুধবার বিকেল ৪টে থেকে আসানসোলে কর্মবিরতি শুরু করেছেন গিগ কর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন তাঁরা।

কোথায় আন্দোলনে বসেছেন Zomato কর্মীরা?
আসানসোলের বিএনআর মোড়ের কাছে Zomato কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ করছেন। তাঁরা রাস্তায় Zomato-র ডেলিভারি ব্যাগ রেখে আন্দোলন শুরু করেন।

আন্দোলনরত কর্মীদের প্রধান দাবি কী?
প্রতি কিলোমিটারে ৫ টাকা করে পারিশ্রমিক দেওয়ার পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা। পরিশ্রম অনুযায়ী আয় হচ্ছে না বলেও অভিযোগ করেছেন কর্মীদের একাংশ।

Zomato কি কর্মীদের দাবি মেনে নিয়েছে?
আন্দোলনকারীদের দাবি, Zomato-র এক আধিকারিক প্রথমে তাঁদের দাবিগুলি খারিজ করেছিলেন। পরে সংবাদমাধ্যমের উপস্থিতিতে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। তবে আগেও এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ কর্মীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *