ছোট্ট হাতে মুখ ঢেকে একরত্তি, দুয়ার জন্মদিনে কী লিখলেন দীপবীর?
পরিবারে নতুন সদস্য আসা এখন কেবল সময়ের অপেক্ষা। শীঘ্রই তিন থেকে চার হবেন দীপবীর। তার আগে কন্যা দুয়ার জন্মদিনে ফের একঝাঁক অনবদ্য মুহূর্ত ভাগ করলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় এমনিতে নিজেদের ব্যক্তিগত জীবন খুব কমই তুলে ধরেন তাঁরা। তবে এ বার ভক্তদের সঙ্গে প্রথম সন্তানকে নিয়ে বেশ কিছু অনবদ্য ছবি ভাগ করলেন রণবীর-দীপিকা।