আলিপুরদুয়ারের ঝুপড়ি থেকে বলিউডের ব্যাকগ্রাউন্ড ডান্সার, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন কৃষাণ - 24 Ghanta Bangla News
Home

আলিপুরদুয়ারের ঝুপড়ি থেকে বলিউডের ব্যাকগ্রাউন্ড ডান্সার, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন কৃষাণ

Spread the love

এরপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। আসতে থাকে একের পর হিন্দি ছবিতে কাজের সুযোগ। রিয়েলিটি শো-এ তাঁর জীবনের গল্প শুনে কেঁদে ফেলেছিলেন বিচারক গীতা কাপুর। এখন কৃষাণের বয়স ২২। কাজ করে ফেলেছেন বাগি-৪, জাঠ, সিংঘম এগেইন, রামায়নার মতো বিগ বাজেট ছবিতে। গুরু হিসেবে পেয়েছেন গণেশ আচার্য, রেমো ডি’সুজার মতো কোরিওগ্রাফারকে। সিনেমায় কাজের সূত্রেই নানা পাটেকর, জ্যাকি শ্রফ, মুণাল ঠাকুর, বরুণ ধাওয়ানের সান্নিধ্যে এসেছেন কৃষাণ। ছেলেকে নিয়ে গর্বের শেষ নেই মায়ের। বলছেন, ‘ছোট থেকে ছেলে নাচ নিয়েই থাকত। ওটাই ছিল ওর ধ্যানজ্ঞান। আমি ওর সব যাত্রার সঙ্গী। মুম্বইয়ে এখন নিজের একটা জায়গা তৈরি করেছে। ও আমাদের স্বপ্ন পূরণ করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *