দুর্গাপুজোর অষ্টমীতে ড্রাই ডে ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলকাতা: দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্তে এ বছর মহাষ্টমীর দিন (Dry Day)রাজ্যজুড়ে সম্পূর্ণ ‘ড্রাই ডে’ পালিত হবে। অর্থাৎ মহাষ্টমীর ২৪ ঘণ্টা রাজ্যের কোথাও মদ…
কলকাতা: দুর্গাপুজোকে ঘিরে পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্তে এ বছর মহাষ্টমীর দিন (Dry Day)রাজ্যজুড়ে সম্পূর্ণ ‘ড্রাই ডে’ পালিত হবে। অর্থাৎ মহাষ্টমীর ২৪ ঘণ্টা রাজ্যের কোথাও মদ বিক্রি করা যাবে না। মদের দোকানের পাশাপাশি বার, পাব এবং পানশালাতেও ওইদিন মদ বিক্রির অনুমতি থাকবে না। সোমবার, ৭ সেপ্টেম্বর কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে আয়োজিত সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা করেছেন।
দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন মহাষ্টমী। (Dry Day)এই দিন সকাল থেকেই বিভিন্ন পুজোমণ্ডপে অঞ্জলি দিতে ভিড় করেন সাধারণ মানুষ। পুজোর ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি শহর ও শহরতলির বিভিন্ন প্রান্তে উৎসবের আবহও থাকে তুঙ্গে।
আরও দেখুনঃ উৎসবের আগেই কল্পতরু মুখ্যমন্ত্রী শুভেন্দু! বন থেকে শিক্ষা, বেতন বাড়ল কাদের?
সেই দিনটিকেই মদমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দুর্গাপুজো বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। তাই উৎসবের এই গুরুত্বপূর্ণ দিনে এমন কোনও কর্মকাণ্ড কাম্য নয়, যাতে সেই ঐতিহ্য বা পরিবেশে আঘাত লাগে।
Advertisements
মিলন মেলার বৈঠকে পুজো কমিটিগুলিকে একাধিক বিষয়ে সতর্ক করার পাশাপাশি মহাষ্টমীর ড্রাই ডে-র কথাও স্পষ্ট করে জানানো হয়। (Dry Day)সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ওইদিন সাধারণ মদের দোকান বা অফ-শপ বন্ধ থাকার পাশাপাশি হোটেল, রেস্তোরাঁর বার, পাব এবং অন্যান্য অনুমোদিত পানশালাতেও মদ বিক্রি করা যাবে না। ফলে পুজোর মরশুমে অন্যান্য দিনের তুলনায় মহাষ্টমীর দিন মদ বিক্রির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হতে চলেছে।
আরও দেখুনঃ
রাজ্য সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। কারণ, এর আগে দুর্গাপুজোর সময়ে ড্রাই ডে নিয়ে রাজ্যে বিভিন্ন সময়ে নীতি পরিবর্তন হয়েছে। কোথাও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে, আবার কোথাও নির্দিষ্ট দিনে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে। এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর দুর্গাপুজোর প্রথম সমন্বয় বৈঠকেই মহাষ্টমীর জন্য কড়া সিদ্ধান্ত ঘোষণা করা হল।
সরকারের যুক্তির কেন্দ্রে রয়েছে পুজোর পরিবেশ এবং সাধারণ মানুষের নিরাপত্তা। (Dry Day)মহাষ্টমীর দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে মণ্ডপগুলিতে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। কলকাতা থেকে শুরু করে জেলা শহর ও গ্রামাঞ্চল সর্বত্রই পুজোকে কেন্দ্র করে ভিড় বাড়ে। এমন পরিস্থিতিতে মদ বিক্রি বন্ধ রাখলে উৎসবের পরিবেশ আরও নিয়ন্ত্রিত ও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।
তবে ড্রাই ডে ঘোষণার প্রভাব শুধু সাধারণ মানুষের ওপর নয়, ব্যবসার ক্ষেত্রেও পড়বে। পুজোর মরশুমে রেস্তোরাঁ, বার এবং হোটেলগুলিতে ব্যবসা সাধারণত বেড়ে যায়। মহাষ্টমীর দিন মদ বিক্রি বন্ধ থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের একদিনের জন্য বিকল্প পরিকল্পনা করতে হবে। একইসঙ্গে প্রশাসনের কাছেও বড় দায়িত্ব থাকবে, যাতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে পালন করা হয় এবং বেআইনি ভাবে মদ বিক্রির ঘটনা না ঘটে।