ED Raid at Nadimul Haque: তৃণমূল সাংসদ নাদিমুল হকের অফিসে ইডির হানা, লাগিয়ে দেওয়া হল তালা! | ED Raid at Nadimul Haque's Office: Enforcement Directorate Searches TMC MP's Office - 24 Ghanta Bangla News
Home

ED Raid at Nadimul Haque: তৃণমূল সাংসদ নাদিমুল হকের অফিসে ইডির হানা, লাগিয়ে দেওয়া হল তালা! | ED Raid at Nadimul Haque’s Office: Enforcement Directorate Searches TMC MP’s Office

Spread the love

নাদিমুল হকের সংবাদপত্রের অফিসে ইডি হানা।Image Credit: TV9 বাংলা

কলকাতা: সূর্যের আলো ফুটতে না ফুটতেই অ্যাকশন মোডে ইডি। সকাল সকাল অভিযান নাদিমুল হকের অফিসে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হক। জানা গিয়েছে, পার্ক সার্কাসে আখবার-ই-মশরিক নামক একটি উর্দু সংবাদপত্রের অফিসে হানা দিয়েছে ইডি। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। এমনকী, অফিসের মূল দরজায় তালা লাগিয়ে দেন ইডি আধিকারিকরা, যাতে কেউ ঢুকতে বা বেরতে না পারেন।

এই উর্দু সংবাদপত্রের ডিরেক্টর পদে রয়েছেন নাদিমুল হক। তাঁর সংবাদপত্রের অফিসেই আজ সকালে হানা দেয় ইডি।  পুরো চত্বর ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। অফিসের ভিতরে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

কেন তল্লাশি?

প্রাথমিক সূত্রে খবর, বেআইনি লেনদেনের সূত্র ধরেই তৃণমূল সাংসদের সংবাদপত্রের অফিসে হাজির হয়েছে পুলিশ। নাদিমুল হককেও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *