কলকাতা লিগ ডার্বিতে তরুণ ব্রিগেডেই নামছে ইস্টবেঙ্গল?
কলকাতা লিগের ডার্বিতে সিনিয়র দলের তারকাদের নামিয়ে চমক দেওয়ার পথে হাঁটল না ইস্টবেঙ্গল। বারাসত স্টেডিয়ামে মোহনবাগানের বিরুদ্ধে লড়াইয়ে তরুণ ব্রিগেডের ওপরেই পূর্ণ আস্থা রাখলেন হেড কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ডার্বির আগে কোচিং করালেন বিনো জর্জ। আকাশ হেমব্রম, গৌরব সাহু, অঙ্কন ভট্টাচার্যদের মতো লিগ মাতিয়ে রাখা অপরাজিত ফুটবলারদের অদম্য লড়াইয়ের মানসিকতাকে হাতিয়ার করেই মর্যাদার ডার্বি জিততে বদ্ধপরিকর লাল-হলুদ শিবির।