প্যারিসে BAPS হিন্দু মন্দিরের ঐতিহাসিক উদ্বোধন; শোভাযাত্রার মধ্য দিয়ে সাংস্কৃতিক মহোৎসবের জমকালো সূচনা | Paris BAPS Hindu Temple Inauguration: Indian Culture and Sanatan Tradition Celebrated in France
প্যারিস: প্যারিসে বিএপিএস (BAPS) হিন্দু মন্দিরের মহোৎসব উদযাপনের জোরদার প্রস্তুতি চলছে। এই উপলক্ষে আয়োজিত ‘ফেস্টিভ্যাল দে লা কালচার’-এর মাধ্যমে সূচনা হল এক সাংস্কৃতিক উৎসবের। ঐতিহ্য আর ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনে মুখরিত হয়ে উঠছে প্যারিসের আবহ।
গত ২ সেপ্টেম্বর এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বুসি-সেন্ট-জর্জেস এলাকা থেকে শুরু হওয়া এই ভক্তিপূর্ণ মিছিলে অনেকে অংশগ্রহণ করেন। ট্র্যাডিশন্যাল পোশাকে প্রত্যেকে সাজেন। বিদেশের মাটিতে এই শোভাযাত্রা বিশেষ মাত্রা এনে দেয়। প্যারিসের রাস্তার দুধারে এই শোভাযাত্রা দেখতে মানুষের ঢল নামে।
বিএপিএস হিন্দু মন্দিরের এই ঐতিহাসিক উদ্বোধন বিশ্বমঞ্চে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সনাতন আধ্যাত্মিকতার প্রসারের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। গোটা বিশ্বের নজর এখন এই উদ্বোধনী অনুষ্ঠানের দিকে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই শোভাযাত্রা ও সাংস্কৃতিক উৎসবের নানা মুহূর্ত ছড়িয়ে পড়েছে। ভারতীয় ও বিশ্বজুড়ে থাকা প্রবাসী সম্প্রদায়ের মধ্যে এই অনুষ্ঠানকে ঘিরে চরম উৎসাহ।