ননীচোরা গোপাল নাকি বাঁশি হাতে কৃষ্ণ? বাড়িতে রাখার জন্য কোন ছবি বেশি শুভ? - 24 Ghanta Bangla News
Home

ননীচোরা গোপাল নাকি বাঁশি হাতে কৃষ্ণ? বাড়িতে রাখার জন্য কোন ছবি বেশি শুভ?

Spread the love

জন্মাষ্টমীর সময়ে অনেকেই বাড়িতে গোপালের মূর্তি প্রতিষ্ঠা করেন। তাঁকে নিজের ছেলের মতো যত্নআত্তি করতে হয়। তেমনই বাড়িতে অনেকেই সারা বছর শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তিও রেখে দেন। তবে কৃষ্ণের নানা রূপ। বাস্তুশাস্ত্র বলে, সব রূপের ছবি মূর্তি যে বাড়িতে রাখা শুভ এমনটা নয়। বরং কোনটি বাড়ির জন্য শুভ, তা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। বাস্তু বিশ্বাস অনুযায়ী, কৃষ্ণের প্রতিটি রূপের আলাদা তাৎপর্য রয়েছে। তাই বাড়ির প্রয়োজন ও উদ্দেশ্য অনুযায়ী তাঁর নির্দিষ্ট রূপের ছবি বা মূর্তি রাখা যেতে পারে।

মাখন খাচ্ছেন গোপাল

এমন ছবি বা মূর্তিকে আনন্দ, সরলতা, নিষ্পাপ মন এবং ইতিবাচকতার প্রতীক বলে মনে করা হয়। কৃষ্ণের এই শিশুরূপ বাড়িতে সুখ-শান্তি ও ভালোবাসার পরিবেশ তৈরি করে বলে বিশ্বাস। বিশেষ করে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই রূপ রাখা শুভ বলে মনে করা হয়। বাড়িতে শিশুদের নিয়ে ইতিবাচক পরিবেশ বজায় রাখতে চাইলে মাখন খাওয়া গোপালের ছবি বা মূর্তি রাখতে পারেন। সন্তান ও পরিবারের সুখ-সমৃদ্ধির জন্য মাখন খাওয়া গোপালের রূপ বেছে নিতে পারেন।

বাঁশি বাজাচ্ছেন শ্রীকৃষ্ণ

প্রেম, মাধুর্য ও সৌহার্দ্যের প্রতীক শ্রীকৃষ্ণ। বাস্তুর বিশ্বাস অনুযায়ী, কৃষ্ণের এই রূপ বাড়িতে শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে। বিশেষ করে দাম্পত্য জীবনে ভালোবাসা, বোঝাপড়া এবং পারিবারিক সৌহার্দ্য বাড়ানোর জন্য বাঁশি বাজানো কৃষ্ণের ছবি বা মূর্তি শুভ বলে মনে করা হয়। দাম্পত্য ও পারিবারিক সম্পর্কের মধ্যে শান্তি এবং সৌহার্দ্য বজায় রাখতে বাঁশি বাজানো কৃষ্ণের রূপের ছবি রাখতে পারেন।

কোথায় রাখবেন?

শুধু কৃষ্ণের রূপ বেছে নেওয়াই নয়, ছবি বা মূর্তি কোথায় রাখা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ বলে বাস্তুতে মনে করা হয়। কৃষ্ণের ছবি বা মূর্তি বাড়ির পুজোর জায়গা অথবা কোনও পরিষ্কার, শান্ত ও পবিত্র স্থানে রাখা উচিত। বাস্তু অনুযায়ী, উত্তর-পূর্ব দিক বা ঈশান কোণ কৃষ্ণ পুজোর জন্য শুভ বলে বিবেচিত। তাই সম্ভব হলে এই দিকেই কৃষ্ণের ছবি বা মূর্তি রাখা যেতে পারে।

বাড়ির বিভিন্ন জায়গায় কৃষ্ণের অসংখ্য ছবি বা মূর্তি রাখার পরিবর্তে নিজের বিশ্বাস, পুজোর রীতি এবং প্রয়োজন অনুযায়ী একটি প্রধান রূপ রাখা ভালো বলে মনে করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *