Hardik Pandya booed: নিজের শহরেই বিদ্রুপের শিকার হার্দিক! অবাক প্রাক্তনরাও... - Bengali News | 'I have never seen any...': Kevin Pietersen on Hardik Pandya being booed by the Ahmedabad crowd - 24 Ghanta Bangla News
Home

Hardik Pandya booed: নিজের শহরেই বিদ্রুপের শিকার হার্দিক! অবাক প্রাক্তনরাও… – Bengali News | ‘I have never seen any…’: Kevin Pietersen on Hardik Pandya being booed by the Ahmedabad crowd

Spread the love

নিজের শহরে খেলছেন। অথচ সমর্থকরা পাশে নেই! এমন পরিস্থিতিও তৈরি হল? আমেদাবাদ জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়াদের হোম গ্রাউন্ড। আইপিএলে একটি বিশেষ সংস্থার বিজ্ঞাপন যাই বলুক, প্লেয়ারদের মধ্যে এতটাও প্রতিদ্বন্দ্বিতা নেই যে পরস্পরকে বিদ্রুপ করবেন। মজা করা যেতেই পারে। বুমরাকে নিয়ে এমন কিছু হয়ওনি। কিন্তু হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে হল। গুজরাট টাইটান্সেই নেতৃত্বের অভিষেক হয়েছিল হার্দিক পান্ডিয়ার। আইপিএল অভিষেকে প্রথম মরসুমেই গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। গত মরসুমে রানার্স। এ বার দল বদল করতেই সব যেন বদলে গিয়েছে।

পরিস্থিতিটা যেন তৈরি হয়েছিল অনেক আগেই। আইপিএল রিটেইনশন তালিকা জমা দেওয়ার শেষ দিন। সব দলের মতো বিকেলের মধ্যে তালিকা জমা দিয়েছিল গুজরাট টাইটান্সও। তাতে নাম ছিল হার্দিক পান্ডিয়ার। তাঁকে ক্যাপ্টেন রেখেই তালিকা জমা দিয়েছিল টাইটান্স। কিন্তু পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগেনি। ঘণ্টা দুয়েক সম্ভবত। ট্রেডিংয়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক। সেই থেকেই যেন সমর্থকদের অস্বস্তি তৈরি হয়েছিল।

মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক ফিরতেই সম্ভাবনা তৈরি হয়েছিল নেতৃত্ব বদলের। শেষ অবধি সেটিই হয়। রোহিত শর্মাকে সরিয়ে ক্যাপ্টেন করা হয় হার্দিককে। দল বদলের জন্য হার্দিকের উপর চাপা ক্ষোভ ছিল গুজরাট টাইটান্স সমর্থকদের। তেমনই নেতা বদল করায় টিম ম্যানেজমেন্ট এবং হার্দিকের উপর ক্ষোভ মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের। প্রথম ম্যাচেই তা টের পেলেন হার্দিক। আমেদাবাদে হার্দিক টস থেকে শুরু করে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ে গেলেই রোহিত…রোহিত ধ্বনি দেওয়া হল।

যা শুনে অবাক ধারাভাষ্যকার হিসেবে থাকা প্রাক্তন ক্রিকেটাররাও। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন বলেন, ‘ভারতের মাঠে খেলা। কোনও ভারতীয় ক্রিকেটারকে এ ভাবে বিদ্রুপ করতে আগে কেনও দিন দেখিনি। আমার কাছে এই ঘটনা পুরোপুরি নতুন।’ এর থেকে বেরনোর উপায়! ধারাভাষ্যকারদের একজনই রিপ্লাই দেন, আমেদাবাদে ভারতের জার্সিতে খেলতে হবে ওকে।

হার্দিকের ক্যাপ্টেন্সি নিয়েও প্রশ্ন উঠল। টিমে বুমরার মতো বোলার থাকা সত্ত্বেও নিজে কেন বোলিং ওপেন করলেন হার্দিক পান্ডিয়া? এই প্রশ্নেরও উত্তর খুঁজে পাচ্ছিলেন না কেউই। তেমনই যেন ব্যাটিংয়ের ক্ষেত্রেও এই প্রশ্ন তোলা যায়। হার্দিক কেন এত নিচে ব্যাট করতে নামলেন!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *