বন্যা-ঝড়ে বিপুল ক্ষতি, ভরসা কি ‘প্যারামেট্রিক ইনশিওরেন্স’? নেপালের হড়পা বান থেকে কী শিক্ষা ভারতের? - 24 Ghanta Bangla News
Home

বন্যা-ঝড়ে বিপুল ক্ষতি, ভরসা কি ‘প্যারামেট্রিক ইনশিওরেন্স’? নেপালের হড়পা বান থেকে কী শিক্ষা ভারতের?

Spread the love

কে ইনশিওরেন্স বা বিমা করে?

সাধারণত (Insurer) প্যারামেট্রিক ইনশিওরেন্স মূলত বড় বড় ইনশিওরেন্স কোম্পানি (Insurance Companies) এবং রিয়্যাসিওরেন্স কোম্পানি (Reinsurance Companies) প্রদান করে থাকে। অনেক সময় ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি সামলাতে এই ধরণের বিমা পলিসি দেয়। যেমন

Swiss Re: এরা বিশ্বের অন্যতম প্রধান ইনশিওরেন্স কোম্পানি, যারা ঘূর্ণিঝড়, ভূমিকম্প এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের জন্য উন্নত ডেটা ও স্যাটেলাইট ট্র্যাকিং ব্যবহার করে দ্রুত ক্ষতিপূরণ নিশ্চিত করে।

Munich Re: জলবায়ু পরিবর্তনের জেরে হওয়া প্রাকৃতিক ঝুঁকি, মহামারী এবং বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির (Business Interruption) জন্য এরা প্যারামেট্রিক বিমা দেয়।

AXA Climate: বিখ্যাত AXA গ্রুপের এই বিশেষ বিভাগ রয়েছে, যারা মূলত তাপদাহ, অতিরিক্ত বৃষ্টি বা খরার মতো আবহাওয়া-সংক্রান্ত ঝুঁকির ফলে হওয়া ক্ষতির জন্য প্যারামেট্রিক কভার দিয়ে থাকে।

Allianz: বিশ্ব জুড়ে বিভিন্ন দেশের কৃষি এবং দুর্যোগ কবলিত অঞ্চলের জন্য এরা ইন্স্যুরেন্স প্রদান করে ।

ভারতে কারা প্রদান করে?

ভারতে প্যারামেট্রিক ইনশিওরেন্স Bajaj Allianz, Go Digit, Future Generali-এর মতো বড় বিমা কোম্পানিগুলো দিয়ে থাকে। যেমন, ভারত সরকারের বিশেষ আবহাওয়া ফসল বিমা যোজনা (RWBCIS) এর অধীনে কৃষকদের জন্য এই বিমা দেওয়া হয়। তবে শুধু কেন্দ্রীয় সরকার নয়, বিভিন্ন রাজ্য সরকারেরও প্যারামেট্রিক বিমা রয়েছে।

যেমন, ভারতের নাগাল্যান্ড রাজ্য সরকারের তরফে এমন একটি ‘ডিজাস্টার স্কিম’ রয়েছে। নাগাল্যান্ড সরকার প্রধানত SBI জেনারেল ইনশিওরেন্স (SBI General Insurance)-এর সঙ্গে তাদের প্যারামেট্রিক বিমার (Parametric Insurance) চুক্তি করেছে।

নাগাল্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (NSDMA) ২০২৪ সালের আগস্ট মাসে ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত তিন বছর মেয়াদী এই বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা বিমা চুক্তিটি স্বাক্ষর করে। এর নাম দেওয়া হয়েছে ডিজাস্টার রিস্ক ট্রান্সফার প্যারামেট্রিক ইনশিওরেন্স সলিউশন (DRTPS)। তবে এখনও এই মডেল দেশের অন্যত্র ব্যাপক ভাবে চালু হয়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *