রান্না পুজোর আদলে স্কুলে বিশেষ ভাবে মিড-ডে মিলের আয়োজন
গ্রাম বাংলার প্রাচীন উৎসব রান্না পুজোর আদলে এবার বিশেষ মিড-ডে মিলের আয়োজন হল আমতা ১ ব্লকের সোনামুই উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিদিনের চেনা মেনুর বদলে এ দিন ছিল ভাত, ডাল, আট রকম সবজি ভাজা, কাটাপোনা মাছ, চিংড়ি মাছ ও নারকেল নাড়ু। রান্না ও খাবার পরিবেশনে অংশ নেন অভিভাবিকারা, শিক্ষক ও মিড-ডে মিল কর্মীরা। শিশুদের পুষ্টিকর খাবারের পাশাপাশি গ্রামবাংলার সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সুমন্ত সাউ। বিস্তারিত দেখুন Ei Samay-এর প্রতিবেদনে।