ডেঙ্গি রোধে রাজ্যে তিন দিনের ‘মেগা ড্রাইভ’, অগ্নিকাণ্ড রুখতে হোটেলগুলিকে ৩০ দিনের সময়সীমা
অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি
নতুন সরকারের আমলে বীরভূমের রামপুরহাট ও কলকাতার ফ্রি-স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল-রোস্তোরাঁর অগ্নি-নির্বাপন ব্যবস্থা প্রশ্ন ওঠে। সরকার হোটেল ও রেস্তোরাঁগুলি বন্ধ করে দিতে চায় না, তবে তারা চায় যে প্রতিষ্ঠানগুলি অগ্নি-সুরক্ষা বিধি মেনে চলুক। জানা গিয়েছে, অগ্নি-সুরক্ষা লাইসেন্সের জন্য আবেদন করার লক্ষ্যে হোটেল ও রেস্তোরাঁগুলিকে ৩০ দিনের সময়সীমা দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা আবেদন করতে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।
মন্ত্রী আরও জানান, যে সব ভবনে সিঁড়ির জায়গা নেই, অগ্নি-নির্গমন পথ (fire exit) নেই বা সুরক্ষাজনিত অন্যান্য ত্রুটি রয়েছে, সেগুলি পরিদর্শন করা হবে এবং প্রয়োজনীয় সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে। এক্ষেত্রে হোটেল ও রেস্তোরাঁ মালিকদের সংগঠনগুলিকেও যুক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।