Rinku Singh: রিঙ্কুকে স্পেশাল গিফ্ট কিং খানের, মন ভালো করবে যে ছবি - Bengali News | Shah Rukh Khan meets KKR star Rinku Singh and his family after KKR vs SRH IPL 2024 match, pic goes viral - 24 Ghanta Bangla News
Home

Rinku Singh: রিঙ্কুকে স্পেশাল গিফ্ট কিং খানের, মন ভালো করবে যে ছবি – Bengali News | Shah Rukh Khan meets KKR star Rinku Singh and his family after KKR vs SRH IPL 2024 match, pic goes viral

Spread the love

Rinku Singh: রিঙ্কুকে স্পেশাল গিফ্ট কিং খানের, মন ভালো করবে যে ছবি
Image Credit source: X

কলকাতা: কেকেআরের (KKR) ম্যাচ মানেই রিঙ্কু সিংকে (Rinku Singh) নিয়ে বাড়তি উত্তেজনা থাকে নাইট ভক্তদের। শনি-রাতে ইডেনে অরেঞ্জ আর্মিকে আইপিএলে (IPL) হারিয়েছে কেকেআর। নাইটদের মরসুমের প্রথম ম্যাচের সাক্ষী হতে শাহরুখ খান এসেছিলেন ক্রিকেটের নন্দনকাননে। গ্যালারিতে বসে রাসেল ঝড় দেখেছেন কিং খান। দলের ছেলেদের উদ্বুদ্ধও করেছেন। ম্যাচের শেষে শ্রেয়স, রাসেল, রিঙ্কুদের আলিঙ্গন করেন শাহরুখ। জয়ের জন্য শুভেচ্ছা জানান। রিঙ্কুর জন্য তারপর অপেক্ষা করছিল স্পেশাল গিফ্ট।

আসলে রবিবার দুপুরে রিঙ্কু সিং তাঁর ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। যা রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আর হবে না-ই বা কেন। কারণ, ওই ছবিতে রয়েছে রিঙ্কুর পুরো পরিবার। এবং সেই ফ্রেমে মধ্যমনি কিং খান।

জয় দিয়ে এ বারের আইপিএল যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদকে রুদ্ধশ্বাস ম্যাচে হারিয়েছেন আন্দ্রে রাসেল-হর্ষিত রানারা। ম্যাচের সেরার পুরষ্কার পেয়েছেন আন্দ্রে রাসেল। আইপিএলে কেকেআরের পরবর্তী ম্যাচ ২৯ মার্চ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *