লিগ ডার্বির জন্য প্রস্তুতি বাগানের, ইস্টবেঙ্গলের লক্ষ্যে এসিএল
এ দিকে, পানামা, ব্রাজ়িল ও উরুগুয়ের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য যে ভারতীয় টিম ঘোষিত হয়েছে, তাতে বিশাল কাইথ ও লালিনজুয়ালা ছাংতের বাদ পড়া নিয়ে বিতর্ক। মোহনবাগানের তরফে অবশ্য জানানো হলো, দু’জনেরই ফিটনেসের সমস্যা। কাঁধের সামান্য চোটে বিশাল প্র্যাক্টিসেও নেই। ছাংতের বাঁ হাতের পুরোনো চোট সারেনি।