অযোধ্যায় রামমন্দিরের নতুন সি ইও কে জানা যেতে পারে আজই।
অযোধ্যায় রামমন্দিরের কোটি কোটি টাকা প্রণামী চুরি বিতর্কের পরেই মন্দির পরিচালনা সংক্রান্ত দৈনন্দিন কাজ দেখভালের জন্য একজন পূর্ণ সময়ের সিইও নিয়োগের চিন্তাভাবনা শুরু করে ‘রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’। গঠন করা হয় সার্চ কমিটি৷ এই সার্চ কমিটির তিন সদস্য—অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং শিল্পপতি সুরেশ হাওয়ারে দফায় দফায় বৈঠকের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৫,৫৮৫টি নাম থেকে বাছাই প্রক্রিয়া শুরু করেন৷