অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা | TMC Leader Pijus Panda Arrested in Purba Medinipur
দিকে দিকে তৃণমূল কর্মীরা আক্রান্ত। অন্যায়ভাবে ভাঙা হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতগুলি। এই অভিযোগ করে অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতা। অনশন শুরুর আগেই গ্রেফতার করা হল পূর্ব মেদিনীপুরের পটাশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও তৃণমূলের প্রাক্তন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডাকে। পুলিশ সূত্রে খবর, এই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক পুরোনো মামলা রয়েছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে এই অনশনের কোনও সম্পর্ক নেই।