জন্মাষ্টমীতে কে কী ভাবে করবেন কৃষ্ণের পুজো? জেনে নিন রাশি অনুযায়ী
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য। এই রাশির জাতকরা কৃষ্ণকে লাল ও গোলাপী রঙে সজ্জিত করুন। ফুল, ফল ও প্রসাদেও এই দুই রঙের ব্যবহার বেশি করুন।
কন্যা রাশি
কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ এবং এই রাশির জাতকদের শুভ রং সবুজ। তাই কৃষ্ণকে সবুজ রং নিবেদন করা এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ।
তুলা রাশি
তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। এই রাশির শুভ রং সাদা। তাই যাঁরা তুলা রাশির জাতক, তাঁরা কৃষ্ণকে সাদা রঙের পোশাক ও সাদা ফুলের গয়না নিবেদন করুন।
বৃশ্চিক রাশি
লাল গ্রহ মঙ্গল হলো বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ। লাল যেহেতু এই রাশির শুভ রং, তাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে লাল রঙের পোশাক নিবেদন করতে হবে এই রাশির জাতকদের।