স্বস্থানে ফিরল নেহরুর সেই মূর্তি, ফুল ও মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন
এই সময়, দুর্গাপুর: পুলিশ-প্রশাসনের উদ্যোগে দেশের প্রতম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি নির্দিষ্ট স্থানে বসানো হলো। সোমবার বিকেলে মূর্তি বসানোর পরে বিজেপি কর্মীরা তাঁর মূর্তিতে মাল্যদান করেন। পরে কংগ্রেস কর্মীরা এসে দুধ দিয়ে নেহরুর মূর্তি ধুয়ে, ফুল ও মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।