নতুন কালার অপশন-সহ Kawasaki Versys 650-এর নতুন মডেল বাজারে
স্পোর্টস বাইকের বাজারে Kawasaki Versys 650 বাইক বেশ জনপ্রিয়। আর এ বার সেই বাইকেরই একটি আপডেটেড ভার্সন লঞ্চ করল সংস্থা। ইঞ্জিন স্পেসিফিকেশনে খুব বেশি কোনও পরিবর্তন না হলেও নতুন বাইকে রয়েছে ফ্রেশ ডিজ়াইন এবং নতুন কালার স্কিম।
Kawasaki-র বাইক তাদের সবুজ রঙের জন্য বিখ্যাত। সেই কালার স্কিম নতুন বাইকেও পরিবর্তন করেনি সংস্থা। নতুন Kawasaki Versys 2027 মডেলটি Candy Lime Green রঙে বাজারে পাওয়া যাচ্ছে। নিজেদের পরিচিত ডিজ়াইন এই বাইকের মাধ্যমে বজায় রাখার চেষ্টা করেছে সংস্থা। যাঁরা বাইকের লেটেস্ট ডিজ়াইন এবং মডেল কিনতে চান, তাঁরা সংস্থার ওয়েবসাইট কিংবা শো-রুম থেকে বাইকটি বুকিং করতে পারবেন। সেপ্টেম্বর থেকেই মোটরবাইকের বুকিং শুরু হতে পারে।
ইঞ্জিন
বাইকের ইঞ্জিনে কোনও বিশেষ পরিবর্তন করা হয়নি। আগের মতোই ৬৪৯ সিসির লিকুইড কুলড, টুইন সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে। এই ইঞ্জিন থেকে সর্বাধিক ৬৭ Hp পাওয়ার এবং ৬১ Nm টর্ক উৎপন্ন হয়। পাশাপাশি, বাইকটিতে ৬ স্পিড গিয়ারবক্স এবং অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচের অপশন রয়েছে।
এই বাইকে রয়েছে বিশেষ Tubular Diamond Frame। সামনে রয়েছে ৪১ মিলিমিটার টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং পেছনে রয়েছে Monoshock সাসপেনশন। এ ছাড়াও, পেছনের সাসপেনশনে রয়েছে প্রি-লোড অ্যাডজাস্টের সুবিধাও।
ফিচার ও দাম
বাইকের সামনে রয়েছে অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন, LED হেডলাইট, ট্র্যাকশন কন্ট্রোল এবং ৪.৩ ইঞ্চি TFT Display। রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটিও। বাইকটির দাম ৮.৬৩ লক্ষ টাকা। মূলত Honda NX500-এর মতো বাইকগুলির প্রতিদ্বন্দিতায় এই বাইকটি লঞ্চ করা হয়েছে।