দুর্নীতির তদন্তে সময় নষ্ট নয়, পরিষেবাতে জোর দিলীপের
এই সময়, সিউড়ি: সাধারণ মানুষের পরিষেবা নিশ্চিত করাকেই অগ্রাধিকার দিতে ইচ্ছুক রাজ্য সরকার। সিউড়ির প্রশাসনিক বৈঠকে এমন বার্তাই দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। একাধিক দপ্তরের কাজের অগ্রগতি পর্যালোচনা করতে রবিবার সিউড়ির ডিআরডিসি হলে বৈঠক করেন মন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, সিউড়ির বিধায়ক তথা উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, জেলাশাসক ধবল জৈন-সহ অন্য শীর্ষ আধিকারিকরা। পঞ্চায়েত ব্যবস্থা, আবাস যোজনা, জি রাম জি প্রকল্প, জবকার্ড-সহ বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।