কয়লার সেস পাবে না রাজ্য, প্রশ্নে উন্নয়নের কাজ, চাকরি
সংস্থাটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের শারীরিক সমস্যার চিকিৎসা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল সরবরাহ এবং ধসপ্রবণ এলাকার মানুষের তাৎক্ষণিক পুনর্বাসনের মতো জরুরি কাজ পরিচালনা করে আসছে। সেসের টাকা বন্ধ হলে এই বোর্ড আদৌ চালু থাকবে কি না, কর্মীদের বেতন কোথা থেকে দেওয়া হবে, নাকি পুরো আর্থিক বোঝা রাজ্য সরকারকে বহন করতে হবে- তা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্য সরকারের পক্ষে এই অতিরিক্ত আর্থিক ভার বহন করা কতটা সম্ভব, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।