পুনর্বিন্যাস কার্যকর হয়ে গেলে বদলাবে অ্যাসেসি নম্বর! ধন্দ - 24 Ghanta Bangla News
Home

পুনর্বিন্যাস কার্যকর হয়ে গেলে বদলাবে অ্যাসেসি নম্বর! ধন্দ

Spread the love

অ্যাসেসি নম্বর আসলে কী?

পুর–আধিকারিকরা জানাচ্ছেন, অ্যাসেসি নম্বর হচ্ছে ট্যাক্সের বিলের নম্বর। যার সঙ্গে ওয়ার্ড ও প্লট নম্বর যুক্ত থাকে। এই অ্যাসেসি নম্বর ধরেই প্লটের মালিক জানতে পারেন তাঁর কত কর বাকি রয়েছে। তাঁকে রাজস্ব বাবদ পুরসভাকে কত টাকা দিতে হবে। অর্থাৎ রাজস্বের পরিমাণ সম্পর্কে যাবতীয় তথ্য জানা যায় ট্যাক্সের বিলের অ্যাসেসি নম্বর ধরে। রাজস্ব বিভাগের আধিকারিকদের বড় অংশের আশঙ্কা, নতুন অ্যাসেসি নম্বর নিয়ে শহরের অনেক নাগরিকের বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে। পুরোনো অ্যাসেসি নম্বর বদলে নতুন হলে তা শনাক্ত হবে কী ভাবে, সে নিয়ে স্পষ্ট ধারণারও প্রয়োজন। এখনও পর্যন্ত বিভিন্ন মহলের ইঙ্গিত অনুযায়ী, পুজোর পরেই কলকাতা পুরসভার ভোট হওয়ার সম্ভাবনা। ভোটের আগেই কার্যকর হবে ওয়ার্ড পুনর্বিন্যাস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *