এবার নির্বাচনে দাঁড়াচ্ছেন উর্বশী? ‘টিকিট পেয়েছি’,খবর মিলতেই ট্রোলের বন্যা – Bengali News | Is this true Urvashi Rautela To Join Politics Soon, Urvashi Rautela,
বর্তমানে লোকসভা নির্বাচন নিয়ে সর্বত্র চর্চা তুঙ্গে। একের পর এক খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যাচ্ছে। বিভিন্ন দলের বিভিন্ন মুখে। কেউ কেউ দুঁদে রাজনীতিবিদ, কেউ আবার নতুন মুখ। আর এই সকল প্রার্থী তালিকার মধ্যে সেলেবদের অবস্থান নতুন নয়। বাংলার রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতির ময়দান, অভিনয় জগতের তারকারা মাঝে মধ্যেই পলিটিক্সে নাম লিখিয়ে থাকেন। সে দক্ষিণ ভারতের স্টার হোক কিংবা বাংলার বুকে, বলিউড হোক কিংবা ভোজপুরী স্টার, বিভিন্ন ক্ষেত্রে থেকে জনপ্রিয় মুখদের উঠে আসতে দেখা যায় এই নির্বাচনী লড়াইয়ে। আর সেই তালিকাতে এবার উর্বশী রাউটেল্লা?
প্রসঙ্গ সামনে আসতেই তা নিয়ে জল্পনা তুঙ্গে। ভোটের প্রার্থী তালিকা সামনে আসার আগে অনেকেই অপেক্ষায় থাকেন এবার কোন চমক সামনে আসতে চলেছেন। কোন স্টারকে দেখা যাবে দলের নতুন মুখ হিসেবে। এবার কি তবে উর্বশী? সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশীকে এই মর্মে প্রশ্ন করা হয়। তিনি কি ভোটে দাঁড়ানোর কোনও প্রস্তাব কোনও দলের থেকে পেয়েছেন? কোনও দলের নাম উল্লেখ না করে যদিও নিজের উত্তর স্পষ্ট করে দিয়েছিলেন এদিন বিশ্ব সুন্দরী।
তিনি বলেছেন, ”আমি ইতিমধ্যেই টিকিট পেয়েছি। এবার আমায় সিদ্ধান্ত নিতে হবে আমি দাঁড়াবো কি দাঁড়াবো না।” এই খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল ঝড়। কেউ কেউ রীতিমত চমকে গেলেন। কেউ আবার স্পষ্ট প্রশ্ন করলেন যে, ‘কীসের টিকিট পেয়েছেন? প্রিমিয়ারের?’ যদিও সত্যি তিনি দাঁড়াচ্ছেন কি না, কোন পার্টি থেকে এই প্রস্তাব পেয়েছেন, সেই বিষয় এখনও কোনও স্পষ্ট খবর মেলেনি। ফলে জল্পনা উর্বশীকে নিয়ে এখন তুঙ্গে।