Malda Murder: খাটের নীচে উঁকি দিচ্ছে স্ত্রীর গলা কাটা দেহ…বউদির সঙ্গে হাতেনাতে ধরা পড়ল স্বামী! | Husband & Sister in Law Having Extra Marrital Relation, Husband Kills & Hides Body under Bed in Malda
মালদহ: প্রেমের এমন টান যে স্ত্রীকেই খুন করে বসলেন স্বামী। বউদির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরেই স্ত্রীকে খুন করেন স্বামী। স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রাখে স্বামী। ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডটি ঘটেছে মালদহে।
জানা গিয়েছে, মালদহের ইংরেজবাজার থানার সাতটারি এলাকায় এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী ও তাঁর বউদিকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত মহিলার নাম শিলা বিবি। বয়স ২৫ বছর। তাঁর বাপের বাড়ি মালদহের মানিকচক থানার এনায়েতপুরে। আট বছর আগে তাঁর বিয়ে হয়েছিল সাতটারির যুবক মোজাম্মেলের সঙ্গে। পেশায় ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিক মোজাম্মেল। তাঁদের দুই সন্তানও আছে।
অভিযোগ, গত কিছু মাস ধরে মোজাম্মেল তাঁর বউদির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হতেই পরিবারে শুরু হয় ঝগড়া-অশান্তি। এ দিনও অশান্তি শুরু হলে, মোজাম্মেল তাঁর স্ত্রী শিলা বিবির গলা কেটে দেহ ঘরের মধ্যেই রেখে দেয়। লোকজনের নজর এড়াতে গলা কাটা দেহ খাটের নিচে লুকিয়ে রাখে।
তবে স্থানীয় বাসিন্দারা বিষয়টি আন্দাজ করে নেয়। তারা ঘরে ঢুকে দেহ খাটের নিচে দেখতে পেয়েই ইংরেজবাজার থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তে পাঠায়। খুনের ঘটনায় পুলিশ মৃতার স্বামী ও তাঁর বউদিকে গ্রেফতার করেছে।