যত কাণ্ড ক্যামাক স্ট্রিটে, কোর্টে যাচ্ছেন অভিষেক - 24 Ghanta Bangla News
Home

যত কাণ্ড ক্যামাক স্ট্রিটে, কোর্টে যাচ্ছেন অভিষেক

Spread the love

তৃণমূলের কালীঘাট শিবিরের অভিযোগ— ক্যাথিড্রাল রোডে আজ, শুক্রবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে টিএমসিপি–র সভার আগে বাধা তৈরি করতে পরিকল্পিত ভাবে বিল বোর্ড ভাঙা হয়েছে। যদিও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘অভিষেকের ক্যামাক স্ট্রিট অফিসের ওই বিল বোর্ড বেআইনি। কলকাতা পুরসভা নোটিস দিয়েছিল। যে কোনও বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া উচিত। কিন্তু অভিষেক ও তাঁর সঙ্গীরা যে ভাবে পুরকর্মীদের বাধা দিলেন, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করলেন, তাতে উনি এক জন সাংসদ, নাকি গুন্ডা বোঝা যাচ্ছে না! অভিষেক কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি?’ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, ‘কোনও রাজনৈতিক দলের অফিসে এটা করা যায় না। কিন্তু তৃণমূলের দুর্নীতি–অপরাধের কি অভাব আছে? সেই দিকে না তাকিয়ে গ্যাসকাটার নিয়ে বিল বোর্ড ভাঙা আসলে তৃণমূলকে অক্সিজেন দেওয়ার চেষ্টা।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *