হড়পা বানের পর দিনই ভূমিকম্প নেপালে, কম্পন অনুভূত তিব্বতেও
নেপালে বিপর্যয়
হড়পা বান এবং ভুমিধসে বিপর্যস্ত নেপাল। ভোটকোশি নদীর জলবৃদ্ধির জেরে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ভোটকোশি নদী। বাড়ছে মৃত এবং নিখোঁজের সংখ্যা।
বুধবারের এই বিপর্যয়ের জেরে এখনও প্রায় ৩৯২ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ ২৯০ জন ভারতীয়-সহ প্রায় ১৫০০ জন।
বুধবার যখন ওই এলাকায় যখন হপড়া বান আসে তার আগেই কম্পন অনুভূত হয়েছিল বলে জানা গিয়েছে। যদিও, নেপালে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণ হয়ে ওঠা ভূমিধসটি কোনও ভূমিকম্পের ফলে ঘটেনি বলেই মনে করছেন বিপর্যয় নিয়ে গবেষণারত একদল বিজ্ঞানী। বরং তাঁদের মতে, ভূকম্পন-সংক্রান্ত যে সঙ্কেত পাওয়া গিয়েছিল, তা সম্ভবত ওই ভূমিধসের কারণেই সৃষ্টি হয়েছিল। আমেরিকার জিওজলিক্যাল সার্ভে (ইউএসজিএস) উল্লেখ করেছে, নেপালের কোদারির কাছে ৫.২ মাত্রার যে কম্পন অনুভূত হয়েছিল, তা ভূমিকম্পের কারণে নয়, বরং ভূমিধসের ফলেই ঘটেছিল।