Ashok Kirtania: ‘রেশনিং ব্যবস্থায় ঘুণ ধরে গিয়েছিল’, ১০০ দিনে কতটা বদল হল? আগামীদিনে কী পরিকল্পনা, জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া | TV9 Bangla Conclave: Food Minister Ashok Kirtaniya Outlines Plan to Bring Transparency in Bengal’s Ration System - 24 Ghanta Bangla News
Home

Ashok Kirtania: ‘রেশনিং ব্যবস্থায় ঘুণ ধরে গিয়েছিল’, ১০০ দিনে কতটা বদল হল? আগামীদিনে কী পরিকল্পনা, জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া | TV9 Bangla Conclave: Food Minister Ashok Kirtaniya Outlines Plan to Bring Transparency in Bengal’s Ration System

Spread the love

কলকাতা: তৃণমূল আমলে রেশন বন্টন দুর্নীতির অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বদলের বাংলায় সেই রেশন বন্টনে স্বচ্ছতা আনতে বদ্ধ পরিকর বিজেপি সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন রেশন দোকানে হানা দিতে দেখা গিয়েছে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়াকে। আগামী দিনে আর কী কী পদক্ষেপ করা হবে? টিভি৯ বাংলার কনক্লেভে এসে আগামী দিনের পরিকল্পনার কথা জানালেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া।

রেশন বন্টনে ‘দুর্নীতি’

তৃণমূল আমলে রেশন বন্টন ‘দুর্নীতি’-র প্রসঙ্গ তুলে মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন,”আমাদের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের চাহিদা আকাশচুম্বী। সেই জায়গায় আমাদের সরকার তৈরি হওয়ার পরে আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তাঁর একটাই নির্দেশ ছিল পশ্চিমবঙ্গের মানুষের খাবারের সঙ্গে কোনও আপোস করা যাবে না। বিগতদিনে পশ্চিমবঙ্গে যা দুর্নীতি হয়েছে, অর্থাৎ বিগত ১৫ বছর। আর তারও আগে ৩৪ বছর একটা পার্ট। যাঁদের ন্যায্য রেশন পাওয়ার ছিল, তাঁদের সঠিক রেশনিং সিস্টেমের মধ্যে আনা হয়নি।”

কী লক্ষ্য সরকারের?

খাদ্যমন্ত্রী বলেন, “আমাদের মূল লক্ষ্য পশ্চিমবঙ্গে যেসব খেটে খাওয়া মেহনতি মানুষ রয়েছেন, তাঁদের কাছে সরকারি ভর্তুকিতে সঠিকভাবে খাদ্যশস্য পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। রেশনিং ব্যবস্থায় যেভাবে ঘুণ ধরে গিয়েছিল, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছিল, তা থেকে আমরা রিকভার করার চেষ্টা করছি। আমার দৃঢ় বিশ্বাস এই মুহূর্তে ১০০ দিনে রেশনিং সিস্টেমটা অনেকটা এগিয়ে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *