২ টাকায় পছন্দের জামা, পুজোর আগে হাসি ফোটাচ্ছে বুদ্ধিশ্বরের হাট
বুদ্ধিশ্বর কিছুদিন অন্তরই এই হাটের আয়োজন করে থাকেন। জামাকাপড় কোথায় পান? তিনি জানাচ্ছেন, নানা জায়গা থেকে অনেকে পুরোনো ও নতুন কাপড় দান করে সাহায্য করে। সেই কাপড় এ ভাবেই প্রান্তিক এলাকায় আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের হাতে তুলে দেন তিনি। ২ টাকা করে কেন নেন, সেটাও জানিয়েছেন বুদ্ধিশ্বর। তিনি জানাচ্ছেন, তাঁর আসল লক্ষ্য ওই পরিবারগুলির শিশুদের মুখে হাসি ফোটানো। যাতে তারা বিষয়টিকে দানের মতো করে না দেখে, সেই কারণেই ২টাকা নেন তিনি। তবে শেষে তাঁকে বলতেও শোনা গিয়েছে, ‘কিছু দিতে লাগবে না, যা পছন্দ নিয়ে নাও তোমরা।’